ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। যুদ্ধবিরতি আলোচনার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ ছাড়া ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ ইরানের কর্মকর্তারাও শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে বার্তাসংস্থা রয়টার্সকে পাকিস্তানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে তৃদেশীয় আলোচনা হচ্ছে।

ঐতিহাসিক এই আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়। আর মার্কিন প্রতিনিধিদল শনিবার সকালে সেখানে পৌঁছায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ