কবি কাজী কাদের নওয়াজ
কাজী আলী মর্ত্তুজা
শহর থেকে একটু দূরে ,
পাকা সড়কের ধারে,
মুক্ত প্রাসাদে দখিনা দ্বার,
কুমার নদের তীরে ।
শায়িত আছো নিকুঞ্জ ছায়ায়,
শ্রেষ্ঠ শিক্ষক তাজ,
মাতৃ ভক্তির শ্রেষ্ঠ দর্পণ,
কাজী কাদের নওয়াজ।
তোমার টুপি হারানো বেদনা,
আজি করি অনুধাবন,
যুঁথি চামেলি প্রণয় বিরহে,
কেঁদে মরে অণুক্ষণ ।
এই যে তোমার ভগ্ন নিবাস,
কালের সাক্ষী সম,
ভক্তের পদচারণায় মুখরিত,
তুমি তাই প্রিয়তম।
আজি এই অন্তিম দিবসে,
মোরা প্রণতি জানাই ,
জান্নাতুল ফেরদাউস নসীব কর,
ওগো আল্লাহ্ দয়াময় ।