আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজে জুলাই গনবিপ্লবের শহীদদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন বিপ্লবের অন্যতম আইকন, তরুণ প্রজন্মের ক্রেজ সারজিস আলম, অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম সহ ঢাকার বিল্পবে নেতৃত্ব প্রদানকারী তরুণ প্রজন্মের অনেকেই।
প্রধান অতিথি বলেন, কিশোরী শিক্ষার্থীদের ভেতর দেশপ্রেমের এই প্রবল প্লাবন দেখে আমি সত্যি ই অভিভুত। জুলাই বিপ্লবের উত্তাল দিনে ১৮ জুলাই তারিখে আজিমপুর কোয়ার্টার এলাকায় সাইফুল্লাহর মত তরুণের গুলিবিদ্ধ হয়ে শহীদ খালিদ সাইফুল্লাহর গর্বিত বাবা জনাব কামরুল হাসান এর কণ্ঠে আক্ষেপের কোন সুর শুনিনি; বরং তেজদ্বীপ্ত সুরে ঝংকৃত হয়েছে ফ্যাসিস্ট শক্তিকে পুনরায় রুখে দেয়ার বজ্র শপথ।

অডিটোরিয়াম ভর্তি ছাত্রী-শিক্ষক-অভিভাবকদের কে সারজিস আলম বিপ্লবী সেই সব শ্লোগান ধরে উজ্জীবিত করেন।
প্রধান অতিথি আরো বলেন, ‘আমি নিশ্চিত, পরাজিত ভিলেনের দল কোন অপশক্তির ঘাড়ে ভর করে পুনরায় এদেশে ফিরতে চাইলে এসব তরুণেরা তা নতুন করে রক্ত দিয়ে প্রতিহত করবে ইনশাল্লাহ। কল্পিত সাম্প্রদায়িক সংকট প্রচার করে জাতির ঐক্যের প্রায়াস কে দমানো যাবে না।”
You must be logged in to post a comment.