কলেজের সভাপতি/ বিদ্যোৎসাহী সদস্য হতে লাগবে স্নাতোকোত্তর পাস

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

উচ্চ মাধ্যমিক কলেজে ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত বেসরকারি কলেজ/ শিক্ষা প্রতিষ্ঠারে গভর্ণিং বডি/এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতোকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই মসদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০,০০০০,০৭২.১৮.০০৩.২৪.২৫৩, তারিখঃ ১৮-১১-২০২৪ মোতাবেক উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে এডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উক্ত নির্দেশনার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি/এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক করা হলো।

২। একজন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুইটির বেশী কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি/বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হতে পারবেন না।

৩। এই আদেশ প্রজ্ঞাপন জারীর তারিখ (১১.০৩.২০২৫) থেকে কার্যকর হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ