কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি।।
কলারোয়ায় ভোটকেন্দ্র ফেরত জনমতে এগিয়ে যাচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আমিনুল ইসলাম লাল্টু।
২৪মার্চ রবিবার সকাল থেকে বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে- ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। তবে কয়েকটি কেন্দ্র বাদে বেশিরভাগ ভোট কেন্দ্রে লম্বা লাইন তেমন চোখে পড়েনি। পুরুষের চেয়ে নারীদের লাইন দেখা গেছে।
উপজেলার বাটরা, রামভদ্রপুরসহ কয়েকটি কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া দিনভার শান্তিপূর্ণ, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহন প্রক্রিয়া চলে। ভোটকেন্দ্রের বাইরে গ্রামের মধ্যে ভোটারদের কেন্দ্রে আসার বাধা দেয়ার অভিযোগ তুলেছেন কেউ কেউ। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সার্বিক পরিস্থিতি সমুন্নত ও নিয়ন্ত্রণে আছে।
অনেক এলাকায় নৌকা প্রার্থীর সমর্থকদের চেয়ে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের আধিকত্যতা ছিলো ভোটকেন্দ্রের বাইরের অবস্থানে। এমনকি কোনঠাসা অবস্থানেও দেখা গেছে বেশ কয়েকটি কেন্দ্র ও কেন্দ্রের বাইরে।
এদিকে, ভোটকেন্দ্র ফেরত ভোটারদের অভিমতে আনারস প্রার্থীর জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার কয়েকটি কেন্দ্র বাদে বেশিরভাগ ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে আসা ভোটাররা জানিয়েছেন আনারস জয়ী হতে পারে। এখন অপেক্ষা করতে হবে ভোটগননা পর্যন্ত।
তবে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে ধারণা করা হচ্ছে, ভোটারদের অভিমতে।
অন্যদৃষ্টি / এ.বি.এস রনি
You must be logged in to post a comment.