কলারোয়ায় ব্যাংকার্স ক্লাব বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মধ্যে কোভিড-১৯ সচেতনতামূলক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে কলারোয়া হাইস্কুল মাঠে ওই ম্যাচের উদ্বোধন করেন-উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা।
এসময় উপস্থিত হয়ে খেলা টি উপভোগ করেন-ব্যাংকার সদরউদ্দিন, মিনিস্টার পার্ক ম্যানেজার আশরাফুজ্জামান ইসলাম সোহাগ, এনআরবিসি ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ব্যাংক, সোনালী ব্যাংক ম্যানেজার সহ প্রেসক্লাব সভাপতি দীপক শেঠ, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সহঃ অধ্যাপক রফিকুল ইসলাম, সহ অন্য অতিথবৃন্দ।
প্রথমে টসে জয়লাভ করে ব্যাংকার্স ক্লাব ১৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেন। দলের পক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ম্যানেজার মাহফুজ ৩২ ও নজরুল ইসলাম ২২ রান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুব্রত ২ ও মামুন ১, তরিকুল ইসলাম ১টি করে উইকেট লাভ করেন। জবাবে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ৮৬ রানের লক্ষে ৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে ডাঃ আরিফ ৫ টা ছয় ও ১ টি ৪ চারের সাহায্যে ৩৫ রান ও ল্যাব মামুন ২৮ রান সংগ্রহ করে জয়ে ভুমিকা রাখে। ফলে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৮ উইকেটে জয়লাভ করে শিরোপা তুলে নেয়। ব্যাংকার্স ক্লাবের ইসলামী ব্যাংকের রবিউল ২ টি উইকেট লাভ করেন।
এই খেলায় সেরা বোলার যৌথভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের মামুন ও ইসলামি ব্যাংকের রবিউল, সেরা ব্যাটসম্যান ডাঃ আরিফ এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ম্যানেজার মোঃ মাহফুজ। আম্পায়ার এর দায়িত্ব পালন করেন-মাস্টার মাসউদ পারভেজ মিলন ও মোঃ মিজানুর রহমান। স্কোরার ছিলেন মোঃ তানভীর। ধারাভাষ্য ছিলেন-আঃ ওহাব মামুন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম ও মাষ্টার শেখ শাহাজাহান আলী শাহিন।
You must be logged in to post a comment.