কর্মের হাত গুটিয়ে বসে নেই বয়বৃদ্ধা জাজিরার রাহেলা

শরীয়তপুর প্রতিনিধি
শনিবার, ২৬ জুন, ২০২১, ৬:৫৫ অপরাহ্ন

কর্মের হাতগুটিয়ে বসে নেই শরীয়তপুর  জাজিরা উপজেলা  মূলনা ইউনিয়নের লাউখোলা উচ্চ বিদ্যালয় নিকটবর্তী রাস্তার পাশে টিনের ছাবরায় বসবাস রত বয়বৃদ্ধা রাহেলা বেগম।

৬ সন্তানের জননী রাহেলা শৈশবে হারিয়েছেন মাতা-পিতা, বড় হয়েছেন অন্যের বাড়িতে, সুখি হতে পারেনি দম্পতি জীবনে, বেশির ভাগ সময় কাটিয়েছেন ঝিয়ের কাজ করে মানুষের বাড়িতে। ছেলে মাসুদ ও বাবু, মেয়ে রং মহল, তাজ মহল, মমতাজ, আমেনা কেউ তার খোঁজ খবর রাখেনা।

সরকারি ত্রাণ সামগ্রী বয়স্ক ভাতা ও মানুষের সহযোগিতা জীবিকার উপায়, তবুও সে বসে নেই দুই হাত গুটিয়ে। ভালোবাসেন সুধু ছাঁগল পুষিতে, ছোট বড় মিলিয়ে তার এখন ১২টি ছাঁগল, কে বলে রাহেলা বেগম পাগল ।

সরকারি ঘর পেয়েছেন রাহেলা মূলনা ইউনিয়ন বোয়ালিয়া গ্রামে, থাকতে পারেনা সেখানে ভয়ের কারণে।

নিরাপদে থাকতে চায় রাহেলা মূলনা ইউনিয়ন পরিষদ ভোবনের আশেপাশে। আছেন নি কেউ জনবান্ধব রাহেলার দিন শেষে।  অলস মানুষকে  কর্ম জীবনে ফিরিয়ে আনার দৃষ্টান্ত এক উপমা, সে যে  আমাদের শরীয়তপুর  জাজিরার  বয়বৃদ্ধা রাহেলা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ