মোঃ রনি শেখ, মোংলা।।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে মোংলায় সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি পরিচ্ছন্ন থাকার উপকরণ সাবান ও মাস্ক বিতরণ করেছে মোংলার স্বেচ্ছাসেবী সংগঠন “মোংলার যুব সমাজ”। (২৬ মার্চ) বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয় মোংলার মোর্শেদ সড়ক টি,এ,ফারুক স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে। এরপর এলাকার রাস্তার বিভিন্ন মোড় ও জনসমাগমস্থলে নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। পাশাপাশি তাদেরকে সচেতন হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন এবং তাদের মাঝে প্রচারপত্র বিলি ও ভাইরাস দূরিকরন স্প্রে ছিটানো হয়।
যুব সমাজের পক্ষ থেকে এ সময় সেচ্ছাসেবক হিসেবে ছিলেন সেচ্ছাসেবী সংগঠন”জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন এর বাগেরহাট জেলার আহবায়ক ও মাদক মুক্ত তারুণ্য চাই এর বাগেরহাট জেলা আহবায়ক সাংবাদিক মোঃ আলী আজগর খাঁন,জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন এর যুগ্ন আহবায়ক সাংবাদিক মোঃ বায়জিদ হোসেন,সদস্য মোঃ রামিজ সরদার,অন্নন্যাদের মধ্যে ছিলেন মোঃ মাহবুব,মোঃ সবুজ,মোঃ বেল্লাল,মোঃ ফয়সাল,মোঃ আল-আমিন ফকির,মোঃ মুঈন ফকিরসহ অনেক সেচ্ছাসেবক।
সংশ্লিষ্টরা জানান, স্বপ্রণোদিত হয়ে তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন। সকলকে সচেতন করা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করাই তাদের মূল লক্ষ্য । একমাত্র সচেতনতাই পারে এই মহামারীর হাত থেকে রক্ষা করতে।
You must be logged in to post a comment.