মোঃ রনি শেখ, মোংলা।।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন মোকাবেলায় গ্রাম পর্যায়ে চলছে জীবানু নাশক স্প্রে । ধারাহিকতায় মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ২ নং ওয়ার্ড সহ ইউনিয়নের প্রধান সড়ক,বাজার এমনকি গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তায় এই স্প্রে করতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায় চাঁদপাই ইউনিয়নের ২ নং ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায় ওয়ার্ড যুবলীগের সভাপতির নিজেস্ব উদ্যোগে জীবানু নাশক স্প্রে করা হচ্ছে। মঙ্গলবার সকালে সরেজমিনে দেখে যায়, চাঁদপাই ২ নং ওয়ার্ড , চাঁদপাই স্কুলের সড়ক,চাঁদপাই মোড়ে নিজ হাতে জীবানু নাশক স্প্রে করছে ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোঃ এনামুল শেখ। এ সময় স্থানীয়দের উৎসাহীত করতে জীবানু নাশক স্প্রে বিভিন্ন যানবাহন সহ সড়কের গুরুত্বপূর্ন যায়গায় ছিটানো হয়। এ সময়
উপস্থিত ছিলেন চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান সহ স্থানিয় নেতা-কর্মী’রা। পরে এনামুলের বেক্তিগত তহবিল থেকে সল্প সংক্ষক হত দারিদ্র মানুষের মাঝে খাবার সহ মাস্ক, সাবান ও লিফলেট বিতরন করা হয়। এ বিষয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
আজিজুর রহমান বলেন, অসহায় দরিদ্র মানুষের কাছে যাচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী। বর্তমান সময়ে সারা বিশ্ব করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে।
সারা দেশে এই ভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করছি।
You must be logged in to post a comment.