করোনা সংক্রম রোধে মোংলায় জীবাণুনাশক স্প্রে ও খাদ্য সামগ্রী বিতারণ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৬:৫৭ অপরাহ্ন

মোঃ রনি শেখ, মোংলা।। 

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মোংলায় নৌবাহিনী জীবাণুমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করছে। শনিবার সকাল সাড়ে ৯টায় মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজে মহাসড়ক, ড্রেন, দোকানপাট, এবং সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও পথচারীদের মাঝে জীবাণুনাশক স্প্রে করেছেন নৌ কন্টিনজেন্ট সদস্যরা।

এছাড়া জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক ব্যবহারের জন্য নির্দেশনা দিচ্ছেন। অন্যদিকে মোংলায় ১শ ৫০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী।

নৌবাহিনীর এ সকল কার্যক্রম করোনা সংক্রমণ রোধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনীর লে: কমান্ডার তানভীর খান। তিনি আরো বলেন, বরগুনা, বাগেরহাট ও মোংলায় ৭টি কন্টিজেন্টের মাধ্যমে ১শ ৯০জন নৌ সদস্য করোনাভাইরাস সংক্রমণ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ