বিল্লাল হুসাইন, স্টাফ রিপোর্টার।।
করোনা ভাইরাস প্রতিরোধে ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এই সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ত্রাণ সামগ্রী পরিচালনা কমিটি গঠন করা হয়। ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামসুজ্জামান শামসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সবুজ, শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যাটার্জী, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ধাবক, আওয়ামীলীগ নেতা জাকিরুল ইসলাম মিন্টু, কবিরুজ্জামান মিঠু, হবিবার রহমান, খলিলুর রহমান, নাজমুস স্বাদ,শামীমা পারভীন, ইজানুর মেম্বর, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুজ্জামান রুনা, যুগ্ন-আহবায়ক নুর হোসেন, ছাত্রলীগ নেতা উজ্জল, নাজমুল ও তুহিন।
You must be logged in to post a comment.