করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য ইউএনও মহোদয়ের নির্দেশনা    

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ৪:২৪ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার সমস্ত ইউনিয়ন পরিষদের আওতাধীন গ্রাম পুলিশদের করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের হাত থেকে মানুষকে সুরক্ষা দিতে সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন।

আজ উপজেলা পরিষদ চত্বরে সকালে উপজেলার১৩ টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের বেতন প্রদানের সময় নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী প্রতিটি ইউনিয়নের মানুষকে করোনা ভাইরাস সংক্রমণের ছোবল থেকে সুরক্ষা রাখার জন্য নিয়মকানুন মেনে চলতে সতর্ক থাকার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি এ সময় ইউনিয়নে বাহির হতে লোক আসলে, মুদির দোকান, কাঁচামালের দোকান এবং ঔষধের দোকান ছাড়া অন্য কোনো দোকান খোলা রাখলে প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করার জন্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা ব্যর্থ হলে  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন।

তিনি নাসিরনগর উপজেলা বাসীদেরকে করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ আক্রমণ থেকে রক্ষার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ