করোনা ভাইরাস: কীভাবে বাড়াবেন রোগপ্রতিরোধ ক্ষমতা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৫:৩৩ অপরাহ্ন

ডা. তানজিয়া নাহার তিনা।।

করোনা ভাইরাস একেবারে নতুন হওয়ায় এ সম্পর্কে অনেক তথ্যই এখন পর্যন্ত অজানা। তবে বিজ্ঞানীরা ইতিমধ্যে ভাইরাসের গঠন, সংক্রমণ, লক্ষণসমূহ এবং রোগতত্ত্ব সম্পর্কে দিয়েছেন নানান তথ্য।

এখন পর্যন্ত কোভিড-১৯ এ মৃত্যুর কারণ হিসেবে দেখা হচ্ছে সাইটোকাইন স্ট্রর্ম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াকে। করোনা ভাইরাস সংক্রমণের সাত থেকে আট দিনের মাথায় সাধারণত সাইটোকাইন স্ট্রর্ম হয়। ফলে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে মায়োকার্ডিয়াল ইনজুরি, ফুসফুসে একিউট রেসপিরেটরি সিনড্রোম এবং কিডনিতে একিউট কিডনি ইনজুরি হয়। আর এতেই রোগীর দ্রুত অবনতি ঘটে।

সাধারণত যারা ডায়াবেটিস, হাইপারটেনশনসহ বিভিন্ন রোগে ভুগে থাকেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে থাকে। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে, ১০ বছরের নিচে কোভিড-১৯ এর মৃত্যুহার শতকরা শূন্য। কারণ বাচ্চাদের টি সেল রেসপন্স কম হওয়ায় সাইটোকাইন স্ট্রর্ম খুব প্রবল হয় না। তবে বাচ্চারা কোভিড-১৯ এ আক্রান্ত হতে পারে এবং নীরবে ভাইরাস ছড়াতে সক্ষম। তাই বাচ্চাদের ব্যাপারটি হালকাভাবে দেখার সুযোগ নেই।

করোনা ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত ৫০ ঊর্ধ্ব মানুষের মৃত্যুহার শতকরা ৮০ ভাগ। তাই বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলছেন বিশেষজ্ঞগণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন : কমলা, লেবু, পেয়ারা, স্ট্রবেরি, ক্যাপসিক্যাম, আমলকি ইত্যাদি প্রতিদিন খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বাজারে প্রাপ্ত ভিটামিন সি এবং ডি সমৃদ্ধ ওষুধ যেমন : সিগ্রাম, ক্যাভিক সি, ক্যাভিক সি প্লাস, এসকোবেক্স এবং অস্টিও ডি, ক্যালবো ডি ইত্যাদি গ্রহণ করা যেতে পারে।

 

লেখক

চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ