করোনা ভাইরাসের সংক্রমণের এই দূর্যোগে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৮ মার্চ, ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদক।।

করোনা ভাইরাসের সংক্রমণের এই দূর্যোগে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। নিম্নে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে তাঁর একটি ফেসবুক স্ট্যাটাস থেকে প্রতীয়মান হয়।

এই কর্মহীন সময়ে আপনার বাড়ির পাশের গরীব লোকটি অভুক্ত নেইতো?

এ লক্ষ্যে মুজিবনগরে COVID-19 স্বেচ্ছাসেবী টিম গঠিত হচ্ছে- COVID-19 Volunteers: The Kindness to Neighbours.

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এখন সারা দেশ স্থবির হয়ে গিয়েছে। অনেক দিনমজুর কর্মহীন হয়ে পড়েছে। অনেকের ক্ষুদ্র ব্যবসা বন্ধ হয়ে আছে। যারা দিনে আনে দিনে খায়, তাদের কর্মহীন হয়ে পড়া মানে পুরো পরিবারটি না খেয়ে থাকা। আমাদের সমাজে এমন অনেক পরিবার থাকতে পারে। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। অনেক পরিবার আছে না খেয়ে থেকেও লজ্জায় কাউকে কিছু বলেনা। আমাদের উচিত এমন অসহায় পরিবার খুঁজে বের করা এবং যতটুকু সম্ভব তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। এছাড়া করোনা বিষয়ে গ্রামের সাধারণ মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েছে। এ বিষয়েও কাজ করা দরকার।

এ লক্ষ্যে আমাদের গর্বিত যুবসমাজকে নিয়ে এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবী টিম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার নাম হবে- Mujibnagar COVID-19 Volunteers: The Kindness to Neighbours

দেশের এই সংকট মুহূর্তে যারা অসহায় মানুষের পাশে থাকার জন্য এই টিমের সদস্য হতে ইচ্ছুক তারা নিম্নোক্ত তথ্য দিন:

 

নাম-

পিতার নাম-

ঠিকানা-

পেশা-

বয়স-

মোবাইল নাম্বার-

এই টিমের কাজ :

১। করোনার কারণে অসহায় হয়ে পড়া পরিবার খুঁজে বের করা এবং তাদের সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা;

২। করোনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা;

৩। করোনা নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করা;

৪। করোনা ভাইরাসের ফলে অসহায় হয়ে পড়া মানুষের অসহায়ত্বের সুযোগ যেন কেউ কাজে লাগাতে না পারে সে ব্যাপারে কাজ করা;

ইত্যাদি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ