করোনা ভাইরাসের প্রভাবে পর্যটক শুন্য ‘বিশ্ব ঐতিহ্য’ সুন্দরবন, লোকসানের সঙ্কা, কমছে রাজস্ব আয়

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৫ মার্চ, ২০২০, ৬:৫৭ অপরাহ্ন

বায়জিদ হোসেন,বাগেরহাট।।

প্রতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলে দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে বিশ্ব ঐতিহ্য  সুন্দরবন। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে সেই সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। গত সপ্তাহের তুলনায় জনসমাগম খুবই কম পরিমানে দেখা গেছে বিশ্বখ্যাত এই আকর্ষণীয় স্থানে। সেখানে সল্প সংখ্যক কিছু স্থানীয় এবং আশপাশের জেলার দর্শনার্থী এলেও তা একেবারে নগণ্য।

আর বিদেশি পর্যটকদের আগমন নেমে এসেছে শুন্যের কোঠায়। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জান গেছে, এসময়ে সুন্দরবনে পর্যটক-দর্শনার্থীদের ভিড় থাকে সব চেয়ে বেশি। এই মৌসুমে সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, হিরণ পয়েন্ট, কটকা কচিখালী এলাকা সাধারণ সময়ে প্রতিদিন হাজার হাজার পর্যটকদের আগমন ঘটে। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে থমকে গেছে পর্যটকদের আগমন। আর পর্যটক না থাকায় সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

গত এক সপ্তাহে দেশবিদেশের অনেক পর্যটক করোনা ভাইরাসের কারণে তাদের পূর্বনির্ধারিত ভ্রমণসূচি বাতিল করেছেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ