করোনা বিরোধী জনসচেতনায় মহেশপুর শহরে পুলিশ জনতার সাথে মহেশপুর উপজেলা আওয়ামী লীগ

আশরাফুল আলম,স্টাফ রিপোর্টার।।
মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ৭:১৯ অপরাহ্ন

করোনা বিরোধী জনসচেতন

করোনা বিরোধী জনসচেতনায় মহেশপুর শহরে আজ সকালে পুলিশ জনতার সাথে যোগ দেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ।

মহেশপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সরকারী নির্দ্দেশনা বাস্তবায়নে সকাল আজ ৬-৪-২১/ ১১ টায় মহেশপুর শহরের বাসস্ট্যান্ড থেকে পোস্ট অফিস পযর্ন্ত দোকানদার, পথচারী, ভ্যান চালক, কাচা বাজারের দোকানীদের করোনা বিরোধী নিয়ম মেনে চলার পরামর্শ দেন।

জনসচেতনতায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, মহেশপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও মহেশপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, মহেশপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি দিদারুল ইসলাম সাজু, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, মহেশপুর পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল হোসেন প্রমুখ। এ সময় আরো আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ