মোঃ রনি শেখ, মোংলা।।
করোনাভাইরাস পরিস্থিতি প্রতিরোধে মোংলার বিভিন্ন স্থানে নৌ-কন্টিনজেন্ট এর জীবাণু নাশক স্প্রে, লিফলেট, সামাজিক দূরত্ব বজায় রাখতে জনগণকে সতর্কতাসহ বিভিন্ন কাজ করছেন, মোংলা নৌ-কন্টিনজেন্ট এর প্রধান রিজওয়ান।
সোমবার (১৫ জুন) সকাল ১০ টার দিকে মোংলা পৌর শহরের প্রধান প্রধান সড়কে রিকশা চালক ও পথচারিদের মাঝে লিফলেট বিতরন করেন তিনি। এ ছাড়াও তাদের নিজস্ব গাড়ী দিয়ে সড়কে জীবাণু নাশক স্প্রে ও সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়।
মোংলা নৌ-কন্টিনজেন্ট এর প্রধান রিজওয়ান এসময় বলেন, করোনা পরিস্থিতি প্রতিরোধে জনগনের মাঝে লিফলেট, ও সতর্কতা মূলক প্রচারণা করা অব্যহত রয়েছে করোনার প্রভাবের শুরু থেকেই । এছাড়াও আমাদের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে নিয়মিত মাইকিং করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন আমাদের নৌ-সদস্যরা করোনা ভাইরাস রোধে নিরলস কাজ করে যাচ্ছে এবং যতদিন করোনার প্রভাব থাকবে ততদিন নৌ বাহিনী মানবতার সেবায় কাজ করে যাবে।
You must be logged in to post a comment.