করোনা জামা
-সঞ্জয় কর।।
———————————————————————–
“যখন যাহা চলছে ফ্যাশন
হোকনা সেটা দামী,
আনলে কিনে বুঝব তুমি
আমার যোগ্য স্বামী। ”
রেগে গিয়ে মামাকে আমার
বলেছিলেন মামী,
মামীর এমন কথা গুলোর
সাক্ষী ছিলাম আমি।
মামা আমার চিকন চাকন
মামী মোটা-সোটা,
কথায় কথায় মামী আমার
মামাকে দেন খোঁটা।
আমার মামী খুব সুন্দরী
মামা রোগা, কালা,
অন্যের স্মার্ট স্বামী দেখলে
মামীর বাড়ে জ্বালা।
এবার ঈদে মামীর জন্য
কিনে আনেন মামা
মেহেদী,আলতা,ক্রীম আর
লাল করোনা জামা।
ঈদ উপহার পেয়ে মামী
খুশি কিনা কে জানে?
মুখের দিকে তাকিয়ে মামীর
মামা খুঁজেন মানে।
You must be logged in to post a comment.