করোনা উপসর্গ নিয়ে দুদক পরিচালকের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক)  পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যু
মারা গেছেন।

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো: রেজাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের ওই পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মো: রেজাউল বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে দুদকের ওই পরিচালক মারা যান। তিনি প্রায় সপ্তাহখানেক ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ