করোনা উপসর্গ নিয়ে ‘আজকের সাতক্ষীরা’ সম্পাদকের মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা
রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৬:০২ অপরাহ্ন
করোনা উপসর্গ নিয়ে 'আজকের সাতক্ষীরা' সম্পাদকের মৃত্যু

করোনা ভাইরাস কোভিড-১৯ উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক ‘আজকের সাতক্ষীরা’ পত্রিকার সম্পাদক মোঃ মহসীন হোসেন বাবলু (৫৫) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনি সাতক্ষীরা শহরের রসুলপুর নিজ বাসায় ইন্তেকাল করেন। তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। নিজ বাসায় তিনি চিকিৎসাধীন ছিলেন। মোঃ মহসীন হোসেন বাবলু সাতক্ষীরার উন্নয়ন সংগ্রামে বিভিন্ন সময় ভূমিকা রেখেছেন।

তিনি জাতীয় পার্টির নেতা ছিলেন। পরে জাপা (নাফি) গ্রুপে যোগ দেন। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে তাকে অংশ নিতে দেখা যেতো। পরিবেশ রক্ষা আন্দোলনে তার ভূমিকা অপরিসীম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ