করোনা ইউনিটে কলাপাড়ায় গৃহবধুর মৃত্যু, দুটি বাড়ি লকডাউন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ৭:৫৩ অপরাহ্ন

খিজিরুল ইসলাম (ফরিদ)।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের সাহেব আলী হাওলাদারের স্থী মাকছুদা বেগম (৪০) বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর রাতে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনায় শুক্রবার দুপুর ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) জগৎবন্ধু মণ্ডল প্রশাসনের সহায়তায় মৃতের পরিবারসহ দুটি বাড়ি  নলকডাউ ঘোষণা করেছেন।

ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান,দীর্ঘদিন ধরে সে লিভার সিরোসিসে আক্রান্ত ছিল । দুই দিন আগে সে হাসপাতালে ভর্তি হয়।

ধানখালীর জালাল চৌকিদারের ছেলে মোঃ আবুবকর উদ্দিন বলেন , আমার বাড়ির পাশের মেয়ে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিল। তিনি আমাদেরকে আরও জানান মাকছুদা বেগম করোনায় নারা যায় নি। এটি গুজব এবং গুজবকারীর শাস্তি হয়া উচিত।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, মৃত মাকছুদা করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত নন ।এজন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ