করোনা আতঙ্কে থানকুনি পাতা খাওয়ার গুজব

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৭:২৯ পূর্বাহ্ন

খিজিরুল ইসলাম।।

করোনা ভাইরাস আতঙ্কে বরগুনা আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে থানকুনি পাতা খাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে ।

বুধবার দিবাগত রাত ২ টার দিকে এই গুজব ছড়িয়ে পরে। বিভিন্ন সুত্র থেকে জানাগেছে, জৈনপুরি,মোকামিয়া ও অন্যান্য পীর সাহেবেরা নাকি স্বপ্নে দেখেছেন থানকুনি পাতা খেলে করোনা ভাইরাস ভাল হয়ে যায় । কে বা কারা এই গুজব রটিয়েছে তা জানা না গেলেও দ্রুত তা উপজেলা সর্বত্র ছড়িয়ে পরে। হলদিয়া ও ধানখালী ইউনিয়নের অনেক মসজিদের মাইকে থানকুনি পাতা খাওয়ার জন্য প্রচার করা হয়েছে ।

অনেকে আবার মোবাইল ফোনে যার যেখানে আত্মীয়- স্বজন, বন্ধু-বান্ধব আছে তাদের জানিয়েছে।

গভীর রাতেই অনেক নারী- পুরুষ টর্চলাইট নিয়ে থানকুনি পাতা সংগ্রহের জন্য ঘরের বাহিরে বের হয়েছেন বলে জানা গেছে । হলদিয়া গ্রামের দক্ষিণ টেপুরা গ্রামের মোঃ এনায়েত হোসেন বলেন, গভীর রাতে পাশের এলাকার মসজিদের মাইক থেকে করোনা ভাইরাস প্রতিরোধে থানকুনি পাতা খাওয়ার জন্য অনুরোধ করেন ।

একই ইউনিয়নের জসিম উদ্দিন জানান, জৈনপুরি,মোকামিয়া, পাঙ্গাশিয়া ও চলাভাঙ্গা পীর সাহেবেরা নাকি স্বপ্নে দেখেছেন থানকুনি পাতা খেলে করোনা ভাইরাস বাল হয়ে যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ