গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজকের ৭ জন নিয়ে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮১ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন। এ দিন সুস্থ হয়েছেন ৪৯৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৮৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৯৩২টি। এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৬ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৬ দশমিক ৭৪ শতাংশ নিয়ে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনই পুরুষ। তাদের বয়স বিবেচনায় ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।
বিভাগ অনুযায়ী মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকায় ৫ জন, রাজশাহীতে একজন এবং ময়মনসিংহে একজন আছেন।
You must be logged in to post a comment.