করোনায় মানবতার পাশে নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগ’র পবিত্র রমজান মাসে সেহরী বিতরণ কার্যক্রম

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
রবিবার, ২ মে, ২০২১, ৪:২২ অপরাহ্ন

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে আজ পর্যন্ত সারাদেশে মানুষের পাশে যেসব সংগঠন দাঁড়িয়েছে, তাদের অন্যতম বাংলাদেশ ছাত্রলীগ।

অন্য যে কোনো সংগঠনের চেয়ে মানবতার সেবায় এগিয়ে ছাত্রলীগের নেতারা। কেউই যখন আক্রান্ত হয়নি তখন থেকেই জনসচেতনতা বাড়াতে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করে সংগঠনের নেতাকর্মীরা।

তারই ধারাবাহিকতায় পবিত্র রমজানে সেহরি বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে নিয়ামতপুর উপজেলা সদরে অবস্থানরত বাজারের সকল নৈশ্য প্রহরী, লেদ মিস্ত্রী, কাঠের মিস্ত্রী এবং অসহায়-দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন ছাত্রলীগ।

২ মে শনিবার ভোরে নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল বাকীর নেতৃত্বে  সেহরি বিতরণ কর্মসূচিতে উপজেলা সদরের সকল নৈশ্য প্রহরী, লেদ মিস্ত্রী, কাঠ মিস্ত্রীসহ অসহায়-দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল বাকী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবেলায় শুরু থেকেই মাঠে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সারাদেশে লকডাউন চলছে। বৈশ্বিক মহামারি করোনায় চলমান লকডাউনে অনেক অসহায়-দুঃস্থ, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলোর কষ্টের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে রমজান মাসে এ সেহরিতে তাদের রান্না করা খাবার তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেহরী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আশিকুজ্জামান আশিক, মেপন্ডিত, অভি, সাঈদসহ অন্যান্যে নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ