করোনায় কর্মহীন অসহায় মানুষের পাশে লন্ডন প্রবাসী বিলাস হালদার

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ৯:৪৫ পূর্বাহ্ন

মোঃ রনি শেখ, মোংলা।।

বিশ্ব সহ বাংলাদেশ যখন কাপছে করোনা নামক ভাইরাসে। মানুষ যখন না খেয়ে দিন কাটাচ্ছে পরিবারের সঙ্গে।

ঈদ নামক শব্দটি যখন ভুলে গিয়েছিলো মোংলার গরীব, অসহায়, কর্মহীন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা ঠিক তখনই মানবতার দূত হিসেবে আর্বিভাব হয়েছেন খুলানা জেলা বিএনপির নির্বাহী সদস্য ও মোংলা উপজেলার কাইনমারী নিবাসী মোংলার দানবীর দাদা হিসেবে পরিচিত মুখ সুদুর লন্ডন প্রবাসী বিলাস হালদার।

করোনা ভাইরাস হবার আগেও লন্ডন থেকে গরীব অসহায় মানুষের পাশে দাড়িঁয়েছিলেন। এছাড়াও প্রতি ঈদেই তিনি এসকল মানুষের পাশে দাড়িঁয়েছিলেন।

এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, প্রতি বছরই আমি গরীব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি।

কিন্তু এবারের বিষয়টি আরও করুন তাই এদের পাশে থেকে নিজেকে ধন্য মনে করি। তার সাথে সাথে অন্যান্য বিত্তবানদেরকে আহবান জানাচ্ছি তাদের পাশে দাড়িঁয়ে দু:খ মোচনের। গরীব, অসহায়, মধ্যবিত্তরা যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারে তাই তিনি বিকাশের মাধ্যমে ঈদ উপহার স্বরুপ তাদের মাঝে নগদ টাকা পৌছে দিয়েছেন। তিনি আরো বলেন, সামাজিক দুরুত্ব বোঝায় রেখে যেন আমার এলাকার মানুষ এই দু:সময়ে ঈদ আনন্দ করতে পারলেই আমার আনন্দ বলে তিনি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ