সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘরে থাকা নিশ্চিত করতে করোনার প্রভাবে কর্মহীন-ঘরবন্দি-দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের বাড়িবাড়ি গিয়ে সরকারি খাদ্য সহায়তার চাল-ডাল-লবণ ও আলু বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান।

সোমবার রাত ১২টা পর্যন্ত প্রতিমন্ত্রী মুরাদ হাসান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ও ভাটারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় করেনায় কর্মহীন হয়ে ঘরে আটকে পড়া ৪৫০ পরিবারের মাঝে সরকারি সহায়তার খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসব খাদ্য সহায়তার প্রতিটি ব্যাগে ছিল ১০ কেজি চাল, এক কেজি মসুরি ডাল, এক কেজি লবণ, এক কেজি আলু ও হাত ধোয়ার জন্য একটি করে সাবান।
এ প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেন,করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষ ঘর থেকে বের হচ্ছেনা। এ কারনে অসহায় হয়ে পড়েছে অনেক কর্মহীন,দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। প্রধান মন্ত্রীর নির্দেশে আমরা এলাকায় সকলের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।
You must be logged in to post a comment.