ঝিনাইদহ জেলা জুড়ে করোনা ভাইরাস মহামারী আকারে ধারন করায়, ঝিনাইদহ জেলা বি.এন.পি’র পক্ষ থেকে একটি “হেল্প সেল সেন্টার “খোলা হয়েছে। মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যে অসহায় মানুষের বাড়ীতে যেয়ে অক্সিজেন ও ঔষুধ সরবরাহ করা হইবে।
হেল্প সেল এর শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপি’র আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা,অধ্যক্ষ, জননেতা এ্যাডঃ এস এম মশিয়ুর রহমান ও সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সদস্য সচিব, জননেতা আলহাজ্ব এ্যাডঃ এম এ মজিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন,ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক মেয়র, মোঃ আব্দুল মালেক, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, মোঃ আক্তারুজ্জামান, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক যুবনেতা মোঃ জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক ছাত্রনেতা এ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির আহবায়ক, সাবেক ছাত্রনেতা মোঃ আঃ মজিদ বিশ্বাস। খুলনা বিভাগীয় কৃষকদলের সদস্য সচিব ও ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক, সাবেক ছাত্রনেতা, মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব, মোঃ আলমগীর হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, মোঃ আশরাফু্ল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারন সম্পাদক, মোঃ মুসফিকুর রহমান মানিক সহ ঝিনাইদহ জেলা, সদর উপজেলা, পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.