করোনার সংক্রমন রোধে ঝিনাইদহ জেলা প্রশাসন সাতদিনের বিশেষ বিধি নিষেধ জারি করেছে। আগামি শনিবার (১৯ জুন) থেকে ঝিনাদহ সদর পৌরসভাসহ জেলার ৬টি পৌর এলাকায় এই বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়।
বুধবার বিকালে জেলা প্রশাসকর মজিবর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী নভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যানের্য মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ (রাজস্ব) সহ কমিটর সদস্যবৃন্দ।
বিধি নিষেধের মধ্যে রয়েছে বিকাল ৫ টার পর সকল ব্যবসা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, সভা- সমাবেশ এবং পৌর এলাকার মধ্যে যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দুরপাল্লার যানবাহন, পন্য পরিবহণ ও ব্যক্তিগত গাড়ি চলবে। প্রয়োজন ছাড়া বাইবে বের হওয়ার উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাস্ক ছাড়া বাইরে বের হলে অধিক জরিমানা বিধান রাখা হয়েছে।
You must be logged in to post a comment.