প্রদীপ কুমার দেবনাথ, স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক দরবার শরীফের দুই দিন ব্যাপী বার্ষিক মাহফিলের শেষ দিনে লাখো ভক্ত-মুরিদানের উপচে পড়া ভীড় অতীতের যেকোনো সময়ের তুলনায় লক্ষ্যনীয়।
পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আবদুস সাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাসুম আল ক্বাদরী চিশতি নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের ইছালে ছওয়াব উপলক্ষ্যে এ মাহফিলে ১ম দিন অর্থাৎ শুক্রবার ভক্ত – মুরিদানের সংখ্যা অনেক কম ছিল।
দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সকাল থেকেই দূরদূরান্ত থেকে ভক্ত আশেকানরা তাদের প্রিয় ফান্দাউক মাহফিলে দলে দলে যোগদান করতে থাকেন। সন্ধার পর পুরো মাহফিল এলাকা লোকজনে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় বিপুল সংখ্যক ভক্ত মাঠের পাশে রাস্তায়, বাজারে অবস্থান নিতে দেখা যায়। যদিও করোনা ভাইরাসের মরণ ছোবলে সারা বিশ্ব এখন জর্জরিত, মাহফিলে ঠিকই প্রচুর লোকজনের সমাগম ঘটে।
ভক্তরা দেশ বিখ্যাত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামিক বক্তাগণের আলোচনা শ্রবণ করেন সারা রাত্র ব্যাপী। ভক্ত আশেকানদের বিপুল সমাবেশ ছিল মানুষের এক মহা মিলনক্ষেত্র। অল্প, মধ্য ও বৃদ্ধ বয়সী লোকজনের প্রচুর সমাগমে প্রাণবন্ত এ মাহফিলে বক্তারা বিশ্বের সকল মানুষ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মানুষ হত্যার মতো জঘন্যতার প্রতিবাদ জানান। বিশ্বের সমস্ত দুর্যোগ মোকাবেলায় মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করে আখেরি মোনাজাত করেন। আখেরি মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমেদ ( মামুন), বড় পীরজাদা ফান্দাউক দরবার শরীফ।
এ সময় তিনি সুষ্ঠভাবে মাহফিল পরিচালনা করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
You must be logged in to post a comment.