করোনাযুদ্ধের সন্মুখযোদ্ধা একজন ডাঃ আব্দুস সালাম

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৯ জুন, ২০২০, ১:৪৬ অপরাহ্ন

মনিরুজ্জামান মনি।।

জীবনের ঝুঁকি নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন সাতক্ষীরার ডাঃ মোঃ আব্দুস সালাম।

রাজধানীসহ আশে পাশের জেলায় করোনা ভাইরাস কভিড-১৯ হাসপাতাল গুলোতে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। জীবনের মায়া ত্যাগ করে ও পরিবার পরিজন থেকে দীর্ঘ দিন আলাদা থাকতে হচ্ছে চিকিৎসকদের। দেশের দুঃসময়ে যারা মানবসেবায় নিয়োজিত তাদের একজন চিকিৎসক আব্দুস সালাম, ১৯৭৪ সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামে মোঃ  আব্দুস সালামের জন্ম। তিনি “কপিলমুনি সহচরী বিদ্যামন্দির” হতে ১৯৯১ সালে মাধ্যমিক শেষে “যশোর ক্যান্টনমেন্ট কলেজ” হতে ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে “রাজশাহী মেডিকেল কলেজ” থেকে ২০০০ সালে এমবিবিএস পাশ করেন। তিনি ২৪তম বিসিএস ক্যাডার ৷ ২০০৫ সালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি জীবন শুরু করেন। চাকরিরত অবস্থায় ২০০৯ সালে MRCS করেন The Royal College of Edinburgh, UK; ২০১০ সালে FCPS (Surgery); ২০১১ সালে MS (Urology) ডিগ্রী নেন তিনি।

তিনি বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুর, ঢাকা হাসপাতালে কর্মরত অবস্থায় করোনার রোগীদের সেবায় নিয়োজিত আছেন। জানা যায়, বাসায় স্ত্রী ও সন্তানদের দীর্ঘ দিন বাসায় আলাদা রুমে থাকছেন ডাঃ মোঃ আব্দুস সালাম।

এ বিষয়ে তিনি  বলেন, বর্তমানে যেখানে আছি এটা খুবই ঝুঁকিপূর্ণ,এখানে সর্বাবস্থায় নিজেকে সেভ করে কাজ করতে হয়। নিজের মনোবল ধরে রাখার জন্য নিজেকে নিজেই কাউন্সিলিং করেন এবং পরিচিত জনদের সাথে কথা বলেন। দেশের মানুষের বিপদে তাদের পাশে দাড়াতে হবে এটাই তার প্রত্যায়,করোনা আক্রান্ত রোগীকে দেখেন এবং তাদের সাহস যুগিয়ে থাকেন। তাদের তিনি বলেন আপনারা ভয় পাবেন না। আমরা সাধ্য মতো আপনার জন্য চেষ্টা করবো। যাতে আপনাকে সুস্থ্য করে তুলতে পারি। তিনি আরও বলেন, এখন শুধুমাত্র করোনা রোগীদের নিয়ে ভাবছি এবং  পাশাপাশি অন্য রুগীরা তাকে ফোন করেন । তিনি নিজ গ্রামে গেলে তার রুগী দেখেই ঢাকায় ফিরতে হয়। এই মানবিক মানুষটি তালা উপজেলা সমিতি, ঢাকা এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসাবে এলাকার মানুষের সাথে সেতু বন্ধন হিসাবে কাজ করেন।

ডাঃ মোঃ  আব্দুস সালাম একজন সদালাপি; হাস‍্যউজ্বল; সৎ নিষ্টাবান ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব  ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত । বর্তমানে তিনি করোনা যোদ্ধা হিসাবে সন্মুখ সমরে  লড়াই করে যাচ্ছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ