করোনাভাইরাস : বরগুনায় আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৪ জন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ৫:৩৩ অপরাহ্ন

জসীম উদ্দিন, বরগুনা।।

বরগুনায় আজও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৪জন।

বুধবার  (২৯ এপ্রিল) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা.হুমায়ন খান শাহিন।

হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন। বরগুনা জেলা হাসপাতাল থেকে  এ যাবত মোট ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন

আজকে তাদের চার জনের নমুনা নেগেটিভ আসার কারণে ছাড়পত্র দিয়ে জেলা পুলিশের সহায়তা তাঁদের   বাড়িতে পাঠানো হয়েছে।তিনি আরো বলেন এ কৃতিত্বের পেছনে বরগুনা জেনারেল হাসপাতালের সকল চিকিৎসক, টেকনোলজিস্ট, ওয়ার্ড ইনচার্জ এবং নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের অবদান রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ