করুণা
শাহীনুল ইসলাম।।
====================================
আজি বিশ্ব বিপর্যয় করোনায়,
বেচে আছি প্রভূ তোমার করুণায়।
মক্কা মদিনা হাহাকার করে হায় !
নিরব নিস্তব্ধ গভীর অমানিশা ধায় !
জীন-ইনসান সবে আকাশের পানে
চেয়ে প্রভূ তোমার মহিমার ধ্যানে।
ফেরেশতারা তোমার হুকুমের তরে
আশার আলো নিয়ে আসবে নীড়ে।
জীবানু অস্ত্র অথবা গজব না জেনে
ধরিত্রী উথাল সীমাহীন বেড়াজালে।
আজানের ধ্বনি শুনি মসজিদ পানে
মন ছটফট করে কিছু কহিব কানে।
নিরবে নিভৃতে উদাসী একাকী ঘরে
প্রার্থনা করি নিস্তারে ভাইরাস জ্বরে।
উন্নত বিশ্ব চিকিৎসা শাস্ত্র স্তব্ধ বিমূঢ়
দিশেহারা বিদিশা দিশারি প্রদীপ নিগুঢ়।
এধরায় তোমারি অধরা করুণা যাচিয়া
নিশ্বঃ জাতিরে উদ্ধারে বারি সেচিয়া।
মৃত্তিকায় আজি শান্তি দাও প্রভূ দয়াময়
যত পাপ সবি করিয়া মাপ করুণা সদাসয়।
চিন ইতালি ফ্রান্স স্পেন আমেরিকা
জার্মান ইরান বৃটেন ভারতের যবনিকা।
আর নহে বিভীষিকা আর নয় গজব
ক্ষমা করিয়া নিরবে ঘুচাও সব আজাব।
You must be logged in to post a comment.