করিম সুমনের কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৪ জুলাই, ২০১৮, ১১:১৭ পূর্বাহ্ন

জিহ্বার কারিশমা

-করিম সুমন

বইতে তুমি ভয় যদি পাও
পাপের বোঝার ভার,
সাবধানে খুব নাড়াচাড়া
কর জিহ্বাটার।

নিয়ন্ত্রণে রাখ যদি
কথা হবে কম,
কথার প্যাঁচে হারার ভয় আর
থাকবে না একদম।

কথা যত বেশি হবে
ভুলও হবে তত,
জিহ্বাটাকে বশে রেখে
কর মৌনব্রত।

রসনাতে মজার আগে
পানি আসে জিভে,
বেশি বেশি খাওয়ার ফলে
জীবনটা যায় নিভে।

ঠিক সময়ের কথা যদি
জিভে রাখো বেঁধে,
সময় গেলে শত বলেও
কূল পাবে না কেঁদে।

জিহ্বাটাকে মেপে মেপে
করলে ব্যবহার,
হঠাৎ করে ফেঁসে যাবার
ভয় থাকে না আর।

সঠিকভাবে সদ্ব্যবহার
করলে সবসময়,
জিহ্বা দিয়ে করতে পার
জগতটাকে জয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ