করিম সুমন’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৮ অপরাহ্ন

কষ্ট 
করিম সুমন

যখন তোমার অনেক কষ্ট
থাকবে মনে চাপা,
চেষ্টা করেও পারবে না আর
বলতে কথা মাপা।

কষ্ট যদি পেয়ে থাকো
আপনজনের কাছে,
কষ্টগুলো যায় না মারা
মরে গিয়েও বাঁচে।

পারো যদি কেঁদেকেটে
ফেলতে চোখের পানি,
একটু হলেও হালকা হবে
দুঃখ-শোকের গ্লানি।

আরো ভালো পারো যদি
বলতে নিকটজনে,
দুখের বরফ পড়বে গলে
থাকবে না আর মনে। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ