কিনলো গরু রণি-জনি
–করিম সুমন
রণি জনি দুভাই মিলে
গেলো গরুর হাটে,
পায় না খুঁজে তেমন গরু
টেনশনে দিন কাটে!
অবশেষে পেলো গরু
অনেক যাচাই করে,
আগে আগে রণি মিয়া
চলে রশি ধরে।
গরুটা খুব নাদুস-নুদুস
লোমগুলো খুব কালো,
গরু দেখে পথের মানুষ
বলে ভালো ভালো!
কিছুদূরে যাবার পরে
নামলো জোরে বৃষ্টি,
জনির চক্ষু ছানাবড়া
একি অনাসৃষ্টি !
চোখ পড়ে যেই গরুর দিকে
রঙ দেখে তার সাদা,
কালিগুলো যাচ্ছে ধুয়ে
বাকি আছে আধা!
রণি-জনি গরু কিনে
হয়ে গেলো গাধা,
ঠগের কাছে এমন ধরা
কেউ খেয়াে না দাদা।
You must be logged in to post a comment.