শ্রাবণঢলে নগর জলে
-করিম সুমন
শ্রাবণমেঘের অঝোরধারা বইছে অবিরাম
কদিন আগেই বুঝেছিলাম মেঘের কত দাম।
এই শ্রাবণ আর সেই শ্রাবণে অনেক ব্যবধান
জলেরধারা বরিষণে জুড়িয়ে গেলো প্রাণ।
দমচাপা এক গরম ছিলো তেমনি ছিলো তাপ
কারো প্রেসার বেড়ে গিয়ে উঠেছিলো কাঁপ।
গরম নিয়ে হয়েছিলো অনেক লেখালেখি
লিখেছিলো নবীন কবি সবার দেখাদেখি।
দুদিন পরেই শুরু হলো বৃষ্টি মুষলধারে
প্রকৃতির এই লীলাখেলা বুঝতে কজন পারে ?
বৃষ্টি হলো গরম গেলো জমলো পথে পানি
রাস্তাজুড়ে পানি কেন? চলছে হানাহানি!
কোন বিভাগে রাস্তা খোঁড়ে এমন বর্ষাকালে ?
কাজটি মোটেও ঠিক করেনি? বলছে পড়ে তালে !
রাস্তাগুলো নদী হলো ড্রেনগুলো সব খাল
নগরবাসী সাঁতার কাটো! নইলে মারো ফাল।
You must be logged in to post a comment.