করিম সুমন’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১১:০৮ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত।

পেশা
-করিম সুমন

এমন অনেক পেশা আছে
মিথ্যা কথাই পুঁজি,
প্রতারিত হবার পরে
আসল-নকল বুঝি।

এমন অনেক পেশা আছে
হালকা খুবই কাজ,
সেবা নিতে গিয়ে দেখুন,
কথার ক্যামন ঝাঁজ !

এমন অনেক পেশা আছে
অফিস থাকে সাথে,
যেমন খুশি তেমন করে
কামায় দিনেরাতে ।

এমন অনেক পেশা আছে
কাজের নামে ফাঁকি,
মনেমনে ভাবে সেজন,
” আমি কত লাকি । ”

এমন অনেক পেশা আছে
বাঁকা কাজের ভারে,
চাকরি করা কত কঠিণ
বোঝে হাড়ে হাড়ে।

এমন অনেক পেশা আছে
অভিনয়টাই মুখ্য,
অকারণে হাসতে হবে
চেপে রেখে দুঃখ।

এমন অনেক পেশা আছে
ভাবটা অনেক বেশি,
ইচ্ছে হয় না কোন কাজে
তাদের কাছে ঘেষি।

এমন অনেক পেশা আছে
আছে জীবণ ঝুঁকি,
ভেবে দেখুন, এই পেশাতেও
টাকা দিয়ে ঢুকি !

এমন অনেক পেশা আছে
লাগে না যার বেতন,
নামটা শুধু থাকলে খাতায়
উড়বে বিজয় কেতন !

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ