করিম সুমন’র কবিতা সুরক্ষিত সড়ক চাই

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১ আগস্ট, ২০১৮, ১১:২৬ অপরাহ্ন

সুরক্ষিত সড়ক চাই
      -করিম সুমন

বাসের নীচে চাপা দিয়ে
নিচ্ছে জীবন কেড়ে,
তার প্রতিবাদ করতে গেলে
আসছে পুলিশ তেড়ে।

মরছে শিশু জোড়ায় জোড়ায়
মারছে বাসে পিষে,
হয় না সাজা বাসচালকের
সান্ত্বনা পাই কিসে ?

সড়ক যেনো আর কারো নয়
বাসচালকের মুলুক,
তাইতো পড়ে রোষানলে
যেই প্রতিবাদ তুলুক।

রাজপথে আজ ফুলকলিরা
করছে প্রতিবাদ,
কার আদেশে তাদের গায়ে
তুলছে পুলিশ হাত ?

পুলিশ কি গো ভিন্নদেশের
তার কি শিশু নাই ?
প্রচার করে ‘ বন্ধু পুলিশ ‘
বাস্তবে কি পাই ?

সুরক্ষিত সড়ক দাবি
আর তো কিছু নয়,
আসা-যাওয়া হোক নিরাপদ
ঘুচুক মৃত্যু ভয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ