কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে শরীয়তপুর জেলা পুলিশ।

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ১১:২৪ অপরাহ্ন

শরীয়তপুর প্রতিনিধি।।

পুলিশ জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে শরীয়তপুর জেলা পুলিশ।

২৬ অক্টোবর শনিবার সকাল সাড়ে নয়টায় জেলা পুলিশের ব্যবস্থাপনায় শরীয়তপুরের ধানুকা সরকারী কলেজ হতে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর পুলিশ লাইনে এসে র‌্যালিটি সমাপ্ত হয় এবং সকাল দশ টার দিকে পুলিশ লাইন অডিটোরিয়ামে ডাঃ মোঃ মনিরুজ্জামানের উপস্থাপনায় পুলিশ সুপার আব্দুল মোমেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ বাবু অনল কুমার দে, শরীয়তপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আল মামুন সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার (শাওন), সাবেক পৌর মেয়র নুর মোহাম্মদ কোতোয়াল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ তালুকদার, এ্যাডঃ আলমগীর হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন, ডি.আই.ওয়ান মোঃ আজাহারুল ইসলাম, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ কামাল মাষ্টার, সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল মান্নান তালুকদার ও কমিউনিটি পুলিশিং এর ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময়ে বক্তরা, দেশের আইন শৃঙ্খলার উন্নতি, সন্ত্রাসী কর্মকান্ড বিরোধী, মাদক নির্মূল, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ