কবি কাজী কাদের নওয়াজ সড়কের বেহাল দশা দেখার কেউ নাই!

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, ৯:৩২ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরা শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজের বসতভিটা।কবি কাজী কাদের নওয়াজের বাড়ির পাশ দিয়ে মুজদিয়া গ্রামে যাতায়াতের অন্যতম রাস্তাটি দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে আছে।কবি কাজী কাদের নওয়াজ স্মরণে সড়কটির নাম রাখা হয় কবি কাজী কাদের নওয়াজ সড়ক।

কবির নামে সড়কটি দীর্ঘদিন যাবৎ অযত্ন অবহেলায় থাকলেও দেখার কেউ নাই!প্রতিদিন মুজদিয়া গ্রামের শত শত মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই সড়কটি।মাঝে মাঝে এই সড়কে মাটি ভরাটের কাজ করা হলেও একটু বৃষ্টি হলেই যাতায়াতের অনুপযোগি হয়ে পড়ে।

শ্রীপুর শহর পার্শ্ববর্তী হওয়ায় স্হানীয়দের দাবি রাস্তাটি পাঁকাকরণের।

এলাকাবাসি জানান,শ্রীপুর উপজেলার প্রত্যন্ত এলাকার জনগন পাঁকা রাস্তার সুবিধা পেলেও আমরা শ্রীপুর শহরের পার্শ্ববর্তী হওয়ার পরেও এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছি।আমাদের ভোগান্তির কোন শেষ নাই।কেউ অসুস্হ হলে কোন ডাক্তার ভয়ে গ্রামে আসতে চাই না।

ভ্যান,রিক্সা,বাইসাইকেল,মোটরসাইকেল এমনটি গরুর গাড়িও চলতে কষ্ট হয় এই রাস্তা দিয়ে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ