কবি কাজী কাদের নওয়াজ এর ১১১ তম জন্মবার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯, ৮:১৪ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।

“আজ হতে চির উন্নত হলো
শিক্ষা গুরুর শির
সত্যিই তুমি মহান উদার
বাদশাহ আলমগীর”

মুঘল ঐতিহ্যের কবি কাজী কাজী কাদের নওয়াজ এর ১১১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,কবিতা আবৃতি,রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে মাগুরা শ্রীপুর উপজেলার মুজদিয়া কবি ভবন প্রাঙ্গনে আজ ২৪ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় তিন পর্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জারগরী চক্র ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্ট ও কবি পরিবারের সদস্য জনাব কাজী মাজেদ নওয়াজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাব সভাপতি জনাব মুসাফির নজরুল,কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের সম্পাদক জনাব কাজী মঞ্জুরা সুলতানা,বিশিষ্ট কবি মাহবুবুর রহমান,কবি আব্দুল কুদ্দুস মল্লিক,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মহসিন মোল্যা,কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের অত্যতম সদস্য জনাব আব্দুল,জনাব রেজাউল ইসলাম সহ আরো অনেকেই।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলোকিত প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষক জনাব জাহিদুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ