মাসুদ রানা।।
২০১১ সালে ঝিনাইদহ পৌরসভার নির্বাচনের পূর্বে তিনি তার স্বপ্নের রুপকল্প জনগনের মাঝে উপস্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন আমি সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই, ঝিনাইদহকে মডেল হিসেবে গড়তে চাই, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন শুধুমাত্র সময়ের প্রয়োজন। বর্তমান ঝিনাইদহ পৌরসভা বাংলাদেশের অন্যতম ডিজিটাল পৌরসভা। তার নেতৃত্বই এক সময়ের অনুন্নত ঝিনাইদহ চ্যাম্পিয়ন হয়েছে শিক্ষায়, চ্যাম্পিয়ন হয়েছে স্বাস্থ্যে, চ্যাম্পিয়ন হয়েছে মানববর্জ্য শোধনাগারে, চ্যাম্পিয়ন হয়েছে স্বল্প মূল্যে আবাসন নির্মানে। দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার এখন আধুনিক শহর ঝিনাইদহে। শহরের জমে থাকা পানি নিষ্কাশনের জন্য তৈরী হয়েছে উন্নত ড্রেন ব্যবস্থা। নবগঙ্গা নদীর দু-পাশে তৈরী উন্নত পার্ক।মেয়র সাইদুল করিম মিন্টু ঝিনাইদহে “অাধুনিক ঝিনাইদহ পৌরভার রুপকার” ঝিনাইদহের “পৌরপিতা” নামেই পরিচিত। ঝিনাইদহ-২ আসনের জনগণের প্রত্যাশা আগামী নির্বাচনে সাইদুল করিম মিন্টুকেই দেখতে চাই নৌকার মাঝি হিসেবে।
সূত্র : ঝিনাইদহ সরকারী কেসি কলেজের শিক্ষার্থী আল ইমরানের ফেসবুক টাইমলাইন থেকে সংগ্রহীত
You must be logged in to post a comment.