১ জুলাই-২০২১ বৃহস্পতিবার লকডাইন এর প্রথম দিনে বৃষ্টি মধ্যেও মাঠে আছেন ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব মো: মজিবর রহমান, দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে.কর্নেল জনাব মোর্শেদুল হাসান পিএসসি, পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সেলিম রেজা পিএিএ, অতিরিক্ত জেলা প্রশাসক আইসটি জনাব সালমা ইসলাম, জেলা আনসার ভিডিপির উপ-পরিচালক ও কমান্ড্যান্ট জনাব মো: আশিক উজ জামান, ক্যাপ্টেন তানজিমুল আনোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীনসহ প্রশাসনেরপদস্ত কর্মকর্তাবৃন্দ। এছাড়া র্যাবের টহল টিম কাজ করে যাচ্ছে।
বেসামরিক প্রশাসনকে সহযোগিতা সরার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
সকলকে সরকারী বিধি নিষেধ মেনে চলার জন্য আহবান জানানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এদিকে ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রনাত হয়েছে ৯৭জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে সদরে ৩জন ও মহেশপুরে ১জনের মৃত্যু হয়। আর উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামে এক জন, কোঁটচাদপুর দুই জন, শৈলকুপার শিক্ষক পাড়ায় এক জন এবং মহেশপুরে তিন জনের মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন অফিস এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। জেলা সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান জেলায় গত ২৪ ঘন্টায় সদর হাসপাতাল ল্যাব থেকে ২৪৪ টি নমুনার ফলা ফল হাতে এসেছে। এর মধ্যে ৯৭ জনের দেহে করোনার ধরা পরেছে। আর এসময়ের মধ্যে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
You must be logged in to post a comment.