কচুয়ায় বাস চাপায় স্কুল শিক্ষকের প্রাণ গেলো

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ৫:০১ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় স্কুল প্রধান শিক্ষক মোদাচ্ছের প্রাণ হারালেন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের কচুয়ায় বাসের চাপায় মোদাচ্ছের হোসেন (৫৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন । গত শনিবার ২২ ডিসেম্বর’১৮ সকাল সাড়ে ১০টায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে এবং বাসটি ভাঙচুর করে। দুর্ঘটনার সাথে সাথে বাসের চালক ও তার হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়। মৃত ব্যক্তি শেখ মোদাচ্ছের হোসেন জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাঢ়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বলে জানা গেছে । তিনি কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের প্রয়াত খোরশেদ শেখের ছেলে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, ফতেপুর স্টিল ব্রীজ পার হয়ে যাত্রীবাহী বাসটি ভ্যানকে ধাক্কা দিয়ে সামনে জনৈক জাহিদুল ইসলাম ছোট’র চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষায় থাকা স্কুল শিক্ষক মোদাচ্ছের হোসেনকে চাপা দিয়ে পরপর তিনটি চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল কবির সাংবাদিকদের বলেন, বিক্ষুব্ধ জনতা রাস্তা আটকে দিলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ