কচুয়ায় একি সময় তিন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দুই লক্ষ টাকার ক্ষতি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯, ৮:১৪ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের ৩টি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলা শিক্ষা অফিসের চালা ভেঙ্গে অফিস রুমের ভিতরে প্রবেশ করে ৫টি আলমারীর তালা ভেঙ্গে কাগজপত্র এলোমেলো করে।

এসময়ে অফিস কক্ষে রাখা শিক্ষকদের ডিউটির  অনেক টাকা নিয়ে যায়। তবে কি পরিমান ক্ষতি তা সঠিক ভাবে জানাতে পারেনি শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জণ সাহা। ওই রাতে থানার পাশে অবস্থিত আরো একটি ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ সরকারী সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৬টি আলমারীর তালা ও একটি সেলফের তালা ভেঙ্গে ভিতরে থাকা শিক্ষার্থীদের ভর্তি ও বেতনের লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। সরকারী সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিয়া সুলতানা প্রতিবেককে  বলেন, বৃহস্পতিবার সকালে অফিস পিওন তালা খুলতে গিয়ে তালা ভাঙ্গা দেখতে পেয়ে খবর দেয় স্কুলের ম্যানেজিং কমিটিকে । পরে তিনি গিয়ে চুরির আলামত দেখেন। অনেক জরুরী কাগজপত্র ও পাওয়া যাচ্ছেনা বলেও তিনি জানান। একই রাতে এছাড়া একই কায়দায় কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৮ হাজার টাকা নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল কবির সংবাদিক দের ফোরকে বলেন, প্রতিটি ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে অপরাধীরা ধরা পড়বে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ