কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) এ মনোনয়ন জমা দিলেন ৭ প্রার্থী

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮, ১১:১০ অপরাহ্ন

আব্দুল মান্নান, কক্সবাজার।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আজ ২৮ নভেম্বর বুধবার। সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আজ শেষ দিনে তাদের মনোনয়ন স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।

এদিকে কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া)আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মোট সাতজন প্রার্থী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামাল হোসেনের কার্যালয়ে স্ব স্ব মনোনয়ন পত্র জমা দেন।

ধানের শীষ প্রতীকের বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি এডভোভেকেট হাসিনা আহমদ ও  নৌকা প্রতীকের  চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান জাফর আলম মনোনয়ন পত্র জমা দেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় পার্টি সভাপতি মোলভী ইলিয়াস এমপি। হাতুড়ি প্রতীকের  ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা বশিরুল আলম,হারিকেন প্রতীকের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর ফয়সাল চৌধূরী।

তাছাড়া দুজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তন্মধ্যে বিএমচর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বদিউল আলম ও আওয়ামী লীগ প্রার্থী জাফর আলমের মেয়ে তানিয়া আফরিন জাফর।
মহাজোটের প্রার্থী হিসেবে জাফর আলম নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় । সেক্ষেত্রে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা বর্তমান এমপি মৌলভী ইলিয়াস মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারেন। জাতীয় পার্টি মহাজোট থেকে নির্বাচন করার জন্য ৪৫টি আসনের তালিকা প্রকাশ করে সেই তালিকায় এই আসনের নাম নেই। এক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতামূলক হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে স্থানীয় ভোটাররা অভিমত প্রকাশ করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ