কক্সবাজার -০৩ (সদর ও রামু) আসনে আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী ৩১জন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ১১:২৪ অপরাহ্ন

আব্দুল মান্নান, কক্সবাজার।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ককস বাজারের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন সদর-৩ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেপার কেনার হিড়িক পড়েছে। বর্তমান সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল সহ ওসমান পরিবার থেকে তিন জন দলীয় মনোনয়ন পত্র ক্রয় করে জমা দেন।

বাকিরা হলেন তার বড় ভাই রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ও বোন জেলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী। ককস বাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধূরীর সহধর্মিনী জেলা মহিলা লীগ সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, ককস বাজার উন্নয়ন কতৃপক্ষ(কউক)এর চেয়ারম্যান লে: কর্নেল(অব) ফোরকান আহমদ ও তার স্ত্রী মিসেস ফোরকান আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবী এড: নাসরিন সুলতানা লিনা, ককস বাজার পৌর সভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছার। অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা হলেন; মাশেদুল হক রাশেদ, কায়সারুল হক জুয়েল, তাহমিনা হক লুনা,রাশেদুল ইসলাম রাশেদ,নজিবুল ইসলাম,ইসতিয়াক আহম্মেদ জয়, আবু তালেব, মাহমুদুল করিম মাদু,এড.একরামুল হুদা, ইফতেখার উদ্দীন পুতু,মাহবুবুল হক মুকুল, শামসুল আলম চেয়ারম্যান,আবদুল মাবুদ চেয়ারম্যান, নুসরাত জাহান মুন্নী,সুপ্ত ভুষন বড়ুয়া,প্রশান্ত ভুষন বড়ুয়া, জয়া জাহান চৌধুরী,ইঞ্জিনিয়ার বদি উল আলম, নীলিমা আক্তার চৌধুরীসহ ৩১ জন দলীয় মনোনয়ন জমা দেন। স্থানীয় নেতা-কর্মীরা জানান সবকিছু ঠিকঠাক থাকলে বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি।

বর্তমান সংসদের অন্যতম শ্রেষ্ঠ বক্তা হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি তৃণমূলের সাথে তার সম্পর্ক তার মনোনয়নের বিষয়ে ভুমিকা রাখবে। অন্যদিকে দশম নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও ঋণ খেলাপির কারণে মনোনয়ন বাতিল হওয়া জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধূরীর সহধর্মিনী কানিজ ফাতেমা দলীয় মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন। এই দুই জনের যে কোন একজনের মনোনয়ন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন কেউ মনোনয়ন পেয়ে চমক সৃষ্টির সম্ভাবনাও বিদ্যমান রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ