আবদুল মান্নান, কক্সবাজার।।
কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্ট থেকে বুধবার (১০ জুলাই) ছয়জন ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। সদর থানার ওসি (তদন্ত) খাইরুজজামান জানান, গত রাত সাগরে নৌকা ডুবির কারণে এ দুর্ঘটনা হয় বলে তিনি মনে করেন।
সকাল ৯ টার দিকে একটি ফিশিং বোর্ট থেকে ২ জনের মৃত দেহ উদ্ধার করা হয়। আহত দুইজন কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে রাত ৪ টার দিকে চার জন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে মাছ ধরার বোট ক্ষয়ক্ষতি হলে জেলেদের মৃতদেহগুলি উদ্ধার করে সদর থানার পুলিশ।
You must be logged in to post a comment.