কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জি এম রহিমুল্লাহর ইন্তেকাল

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮, ৭:৪০ অপরাহ্ন

আব্দুল মন্নান,  কক্সবাজার।।
কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাধরণ সম্পাদক জি এম রহিমুল্লাহ ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন) আজ মঙ্গলবার বিকাল ৩ টার দিকে শহরের আবাসিক হোটেল সাগরগাঁও থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।হোটেলের কর্মচারীদের বরাত দিয়ে  অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জি এম রহিমুল্লাহ উক্ত হোটেলে এসে ৩১৬ নম্বর কক্ষে অবস্থান নেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকেও জি এম রহিমুল্লাহ ফোনে জনৈক এক ব্যক্তির সঙ্গে কথোপকথন  করেন। এরপর তিনি আবারও ঘুমিয়ে পড়েন। কিন্তু দুপুর ২ টা পর্যন্ত তিনি ঘুম থেকে জাগ্রত না হওয়ায়  হোটেলের কর্মচারীদের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে হোটেল কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় তাকে খাটের উপর স্বাভাবিকভাবে ঘুমন্ত অবস্থার মত দেখতে পায়।’ পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

আগামীকাল বুধবার সকাল ১০:৩০ মিনিটে কক্সবাজার শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা এবং বিকাল ২ টায় তার নিজ গ্রামের বাড়ি ভারুয়াখালি দারুল উলুম আলিম মাদ্রাসা ময়দানে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে । তিনি ইতিপূর্বে ভারুয়াখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ