কক্সবাজার মেডিকেল কলেজ এর ল্যাবে ৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে ।
রবিবার মেডিকেল কলেজের আইইডিসিআরের ল্যাবে করোনা পরিক্ষার জন্য ৭৩ জনের নমুনা সংগ্ৰহ করা হয়। তন্মধ্যে ৬৩ জনের রিপোৰ্ট পাওয়া যায়। এর মধ্যে ৪ জনের রিপোৰ্টে করোনা (Covid-19)পজেটিভ আসে। করোনা পজেটিভ ৪ জনের মধ্যে ৩ জন মহেশখালী ও ১ জন টেকনাফ উপজেলার বাসিন্দা।
অবশিষ্ট ১০ জনের রিপোৰ্ট আগামী কাল পাওয়া যাবে বলে মেডিকেল সূত্ৰে জানা যায়। এর আগে বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তাবলীগ ফেরত এক জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে ৫ জনের করোনা পজেটিভ রিপোৰ্ট পাওয়া যায় আইইডিসিআরের কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে।
You must be logged in to post a comment.